মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

চেয়ার বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ ইনফান্তিনো

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন
%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5 %E0%A6%87%E0%A6%A8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8B

তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। তবে সেই সিদ্ধান্তের পরও স্বস্তিতে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের নেতৃত্ব ধরে রাখতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চাইছেন তিনি।


যুক্তরাষ্ট্রের দৈনিক ‘নিউইয়র্ক পোস্ট’ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি বিশেষ আলোচনার সময় নির্ধারণ করেছেন ইনফান্তিনো।


দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার পরপরই মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলবেন ফিফা সভাপতি। আলোচনায় ফিফার ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



তবে পরে এক এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন জানান, ইনফান্তিনোর সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই রুবিওর। নিউইয়র্ক পোস্ট-এর সমালোচনা করে জনসন আরও বলেন, ‘সূত্রের কথার সত্যতা যাচাই করা দরকার ছিল অথবা তারা আমাদের কাছেই জিজ্ঞেস করতে পারতো।’


বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। সেই শেয়ার বিক্রির সঙ্গে আবার জড়িত থাকার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠানের।


তীব্র সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো। তাকে আর ফিফায় দেখতে না চাওয়ার কথা সরাসরি জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। ওয়েলস ফুটবল ফেডারেশন তো সরাসরিই বলে দিয়েছে, ফিফার পরবর্তী নির্বাচনে তারা ইনফান্তিনোকে ভোট দেবে না।


এমন পরিস্থিতিতেই নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার শেয়ার বিক্রির প্রস্তাবটি বাতিল হয়। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো। চারপাশের ব্যাপক নেতিবাচক প্রচারণায় ফিফা সভাপতি নিজেকে বেশ ‘একাকী’ মনে করছেন।


আমার বাঙলা/ রাব্বি




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By