বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য সময়

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AB%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এইচএসসি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, ‘২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে তৈরি হওয়া নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করা যায়নি। তবে চলতি মাসের শেষের দিকে ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।’


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। দ্রুত কাজ শেষ করতে বোর্ড কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ হচ্ছে না।


সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এ বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সেই হিসাবে জুলাইয়ের ২০ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ধরা হলেও এইচএসসি পরীক্ষার প্রশাসনিক ব্যস্ততা ও জটিলতার কারণে এই সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি।


চলতি বছর এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের বাকি প্রস্তুতি দ্রুত শেষ করতে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই জুলাইয়ের শেষ সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By