বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

আর্সেনালের পথে ব্রাজিলিয়ান মিডফিল্ডার | Amar Bangla BANGLADESH

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0 Amar Bangla BANGLADESH

দীর্ঘ ২২ বছর পর ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দৌড়েও এগিয়ে ছিল মিকেল আর্তেতার দল। তবে শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া পিএসজির কাছে থেমে যায় তাদের ইউরোপ জয়ের স্বপ্ন।


নতুন মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে গানাররা। সেই পরিকল্পনার অংশ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে দলে ভেড়াতে যাচ্ছে আর্সেনাল।


ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী এই তারকার সঙ্গে প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৯৯.৫ মিলিয়ন ডলার) চুক্তিতে পৌঁছেছে আর্সেনাল। শুরুতে প্রস্তাবে সাড়া না দিলেও আর্সেনালে যোগ দেওয়ার আগ্রহ ছিল গুইমারেসের। পরে নতুন প্রস্তাবের পর দুই ক্লাব সমঝোতায় পৌঁছায়।


দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আর্সেনালের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষরের আগে মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন গুইমারেস। কোচ মিকেল আর্তেতার সঙ্গে তার কথাও হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই দলবদলের ঘোষণা আসতে পারে।


প্রতিবেদন অনুযায়ী, গুইমারেস আগেই নিউক্যাসলকে জানিয়েছিলেন, উপযুক্ত প্রস্তাব পেলে তিনি আর্সেনালে যেতে আগ্রহী। যদিও নিউক্যাসল তাদের অধিনায়ককে ধরে রাখতে চেয়েছিল। ২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দেন তিনি এবং দ্রুত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন।


নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন এই মিডফিল্ডার। ২০২৫ সালে লিগ কাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় সাফল্যের লক্ষ্য নিয়ে এগোতে থাকা আর্সেনালের জন্য গুইমারেসের যোগদান মাঝমাঠে অভিজ্ঞতা ও শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।


ব্রাজিল জাতীয় দলের নিয়মিত সদস্য গুইমারেস ২০২৬ বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে, অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালির মতো খেলোয়াড় এবং কোচ এডি হাওয়ের বিদায়ের পর গুইমারেসের দলবদল নিউক্যাসলের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে।


আমার বাঙলা/ রাব্বি




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By