শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৫৪ রানে অলআউট, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশ

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
%E0%A7%AB%E0%A7%AA %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B2%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F %E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

অস্ট্রেলিয়া একাদশের দেওয়া ৯২ রানের লিড পেরিয়ে জয়ের লক্ষ্য ঠিক করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই সুযোগ কাজে লাগানো তো দূরের কথা, মাত্র ৫৪ রানেই গুটিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। ফলে অস্ট্রেলিয়ার তুলনামূলক অনভিজ্ঞ একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।


অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। শনিবার ম্যাচের শেষ ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান সংগ্রহ করে। এতে তারা পায় ৯২ রানের লিড।


সেই লিড টপকে জয়ের ভিত গড়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত মাত্র ২১.৬ ওভারে ৫৪ রানে অলআউট হয় শান্তর দল।


বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান খরচায় ৮টি উইকেট শিকার করেন ২২ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের আট ব্যাটারই তার শিকার হয়েছেন।


আগের দিন দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ৬ রানে ক্যাচ দিয়ে ফেরান থম্পসন। এরপর মুমিনুল হকও ৬ রান করে তার বলে বোল্ড হন। শনিবার ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম মাত্র ২ রান করে থম্পসনের শিকার হন।


বাংলাদেশের স্কোরবোর্ডে ৩৬ রান উঠতেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেন। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে গেলে ৪৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।


শেষদিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ ছিলেন না। এরপর তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন থম্পসন।


শেষ পর্যন্ত ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসন ৮টি এবং কোরি রকিচোলি ২টি উইকেট নেন।


দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় তাই বাংলাদেশ দলের জন্য বড় সতর্কবার্তাই হয়ে থাকল।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By