বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন | Amar Bangla BANGLADESH

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8 Amar Bangla BANGLADESH

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে হান্টার বলেন, ক্যানসার ছড়িয়ে পড়ায় তার বাবা প্রচণ্ড শারীরিক ব্যথা ও দুর্বলতার মধ্যে রয়েছেন।


শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার বর্তমান অবস্থা কাছ থেকে দেখা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তিনি বলেন, ‘বিষয়টি দেখা সত্যিই খুব কঠিন এবং বেদনাদায়ক… আমি চাই তিনি আরও বেশি করে তার কষ্টের কথা প্রকাশ করুন, কারণ পরিস্থিতি ভালো নয়।’


হান্টার আরও জানান, ক্যানসারটি হাড়ের পাশাপাশি শরীরের দূরবর্তী বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়েছে। এর ফলে বাইডেনের শারীরিক কষ্ট যেমন বেড়েছে, তেমনি তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের প্রতি গভীর বিশ্বাস ও দায়বদ্ধতা থেকে তিনি এখনও সক্রিয় থাকার চেষ্টা করছেন।


২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরে চিকিৎসার অংশ হিসেবে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।


সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার কাছ থেকে পাওয়া ক্ষমার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এই ক্ষমা পাওয়ার জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করেন এবং এ সিদ্ধান্তের জন্য বাবার কাছে তিনি চিরকৃতজ্ঞ।


২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে ছেলে হান্টার বাইডেনকে পূর্ণ ক্ষমা করে দেন জো বাইডেন। এর মাধ্যমে হান্টারের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দেওয়া সাজা কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এর আগে অবশ্য নিজের ছেলেকে ক্ষমা করবেন না বলে জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন। শেষ পর্যন্ত মেয়াদের শেষ দিকে এসে তিনি সেই অবস্থান থেকে সরে দাঁড়ান।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By