নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নছিমনের আরোহী আক্কাস আলী (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮) ও আরেক ব্যবসায়ী আবদুর রহমান (৭০)। আক্কাস আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামে।… বিস্তারিত