সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, সিরাজগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সীমু দা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
%E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%E0%A6%B0

সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে। রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে সিয়াম আহমেদের বাবা রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By