সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E2%80%98%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

নাম তার মোঃ বাবুল প্রঃ সোর্স বাবু (৩৬)। যার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে নানা অপকর্ম চালানোর অভিযোগ বেশ পুরনো৷ সোর্স বাবু’র আতংক ও অপরাধ কর্মকান্ডে এলাকাবাসী রিতিমতন অতিষ্ঠ হয়ে পড়েছিল৷ সর্বশেষ বিগত মে মাসে স্থানীয় এক বাড়িতে ব্যাচলর বাসা ভাড়া চেয়ে না পাওয়ায় সন্ত্রাসী হামলা চালায় কথিত সোর্স বাবু ও তার সঙ্গিরা৷ এই ঘটনার পর ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বাকলিয়া থানা পুলিশের হাতে অবশেষে গ্রেপ্তার হয়েছে জনৈক মোস্তার আহম্মদের ছেলে মোঃ বাবুল প্রঃ সোর্স বাবু (৩৬)।

বাকলিয়া থাবার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বিডি২৪লাইভ’কে বাবু’র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার থানা এলাকায় কোন অপরাধীর ঠাঁয় হবে না, সে যেই হোক৷” পুলিশের সোর্স বলে কোন পদ থানায় নেই উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের সোর্স পরিচয় দিয়ে কিংবা কেউ নিজেকে পুলিশের লোক পরিচয়ে অপরাধ সংঘটিত করলে কোন ছাড় হবে না৷ এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে চলছি। বাবুর বিরুদ্ধে জয়নাল নামের এক ভিকটিমের অভিযোগ পাওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়৷ সেই ধারাবাহিকতায় বাবু বাকলিয়া থানা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছে৷ তার সাথে অন্য যারা জড়িত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছর ১২ মে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ১নং রোড ই-ব্লকে ডাক্তার শাহাদাত হোসেনের বাড়ীতে পুলিশের সোর্স পরিচয় দেয়া বাবু বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ জয়নালের (৩৭) কাছে বাসা ভাড়ার কথা জিজ্ঞাস করে৷ এসময় বাবুকে পরিবার’সহ না ব্যাচেলর বাসা জানতে চাইলে সে ব্যাচেলর বাসা বলে জানায়। তখন জয়নাল তাকে জানান, তার মালিক ব্যাচেলর বাসা ভাড়া দেয় না। এই কথা শুনে বাবু কেয়ারটেকার জয়নালকে বাসা ভাড়া দেয়ার জন্য নানা ভাবে হুমকি ধমকি দেয়৷ কিন্তু তাতেও জয়নাল নিজের অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে বাবু ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

পরদিন ১৩ মে সকাল অনুমানিক ৯টা ৫০ মিনিটে বাবু দেশীয় ধারালো অস্ত্র হাতে নিয়ে (ধামা) অজ্ঞাতনামা আরও ৩ জন সঙ্গীসহ অটোরিক্সা করে ডাঃ শাহাদাতের বাড়ির সামনে আসে৷ সেখানে ভিকটিমকে একাপেয়ে কিছু বুঝে উঠার আগেই বাবু তার হাতে থাকা ধামা দিয়ে ভিকটিকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এসময় বাবুর এলোপাতাড়ি কোপের আঘাতের ভিকটিম জয়নালের বাম হাতের কজি কনুই’তে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। বাবুর সাথে থাকা অজ্ঞাতনামা ৩ জন সন্ত্রাসী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা ছোরা দিয়ে সারা শরীরে পোঁচ মারে। আসামীদের উক্ত পোঁচে বাদীর গলার বাম পাশ, পিঠের বাম পাশসহ শরীরের বিভিন্নস্থানে কাঁটা রক্তাক্ত জখম হয়। বাবু এবং অজ্ঞাতনামা ৩ জন সন্ত্রাসী ভিকটিমকে এলোপাতাড়ি কিল ঘুষি মারিয়া তার সারা শরীরে নীলাফুলা জখম করে।

সন্ত্রাসীদের এলোপাতাড়ি মারধরের ফলে ভিকটিম জয়নাল মাটিতে লুটিয়ে পড়লে তার পকেটে থাকা নগদ বারো হাজার টাকা বাবু চুরি করে নিয়ে যায়। এসময় ভিকটিমের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে বাবুসহ তার অজ্ঞাত সহযোগীরা তাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থলের লোকজন জয়নালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করায়।

বাকলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ভিকটিম জয়নাল নিজে বাদীর হয়ে একটি মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর থেকে জয়নাল ও তার সহযোগীরা গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়৷ তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল৷ অবশেষে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) /শফিউল আলম তার সঙ্গীয় ফোর্স সহ সহ গতকাল রবিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের ৫নং ব্রীজ এলাকা থেকে মোঃ বাবুল প্রঃ বাবু (৩৬)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ পরবর্তীতে আসামি বাবু(৩৬)কে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By