সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মহালছড়ির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

​রবিবার (১৯ জুলাই) দুপুরে মহালছড়ি উপজেলার বন্যা পরবর্তী বিশেষ ত্রাণ ও পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি দুর্গত মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন। দুর্যোগ কবলিত অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

​ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সরকারের সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য আজ থেকেই সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে দুর্গত ও হতদরিদ্র মানুষ অত্যন্ত স্বল্প মূল্যে নিয়মিত খাদ্য সহায়তা পাবেন। পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও প্রতিটি নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের বিশেষ মনোযোগ ও আন্তরিকতা রয়েছে।’

​তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীকে নিয়ে একটি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ ‘রংধনুর বাংলাদেশ’ গড়তে চান। প্রধানমন্ত্রীর এই ‘রেইনবো জাতি’ গঠনের স্বপ্ন বাস্তবায়নে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।’

​ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়ির বন্যা দুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

​উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By