মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি: আটক ৩

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০০ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%AF %E2%80%98%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%82%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

নেত্রকোণার দুর্গাপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন, যার মধ্যে বাড়ির মালিকের এক ভাতিজাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহীন আলম (৪৮)।

পুলিশ জানায়, সাত সদস্যের একটি দল ডিবি পুলিশের পরিচয় দিয়ে আব্দুল ওয়াদুদ মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কাপড়-চোপড়সহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বাড়ির মালিকের ভাতিজা সায়েদুর রহমান রামিম ডাকাতদের সহায়তা করেন। খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় যুবকদের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টার মধ্যে কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, ১১ হাজার ৪০০ টাকা এবং লুট করা কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সায়েদুর রহমান রামিমসহ ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ডিবি পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

এদিকে ঘটনার পর জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By