বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%93 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর নবগঠিত কুমিল্লা জেলা শাখার নির্বাহী সদস্যদের পরিচিতি, মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লা জেলা মৎস্য ভবন সংলগ্ন ডেইলি টাইমস নিউজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক।

সভায় জেলা কমিটির নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সদস্যরা বর্তমান কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কা লের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বি এম মহিউদ্দিন মন্টি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল ইসলাম শাহীন, শফিউল আলম, সৈয়দ সালাউদ্দিন, শহিদুল ইসলাম, কাজী জহিরুল ইসলাম, মাও. জামাল উদ্দিন, আব্দুল জলিল মজুমদার, রিয়াজ মোশেদ মাসুদ, আব্দুল মোতালেব, নাজমুল হাসান ও শাহাদাত কামাল শাকিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন, জেলা কমিটির নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By