শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A0%E0%A6%B2 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9

শরীয়তপুরের জাজিরা নিখোঁজ হওয়ার একদিন পর রাস্তার পাশের একটি পুকুর থেকে তুহিন সরদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া মোল্লাকান্দি গ্রামের রাস্তার পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তুহিন সরদার ওই গ্রামের মৃত করিম সরদারের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তুহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা সেনেরচর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তুহিন সরদারের বলে শনাক্ত করেন।

স্থানীয় সেলিম মাদবর জানান, এর আগেও একবার তুহিনকে উপজেলার জয়নগর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার উদ্বিগ্ন ছিল।

প্রতিবেশী সুরুজ মোল্লা বলেন, “গতকাল সকাল থেকে তুহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে সবাই ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এমন মৃত্যু সত্যিই খুবই মর্মান্তিক।”

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By