শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

‘দ্য ওডিসি’র বাজিমাত, প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি টাকার বিশ্বব্যাপী আয়

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%93%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80

ফুটবল বিশ্বকাপের উত্তাপ যখন বিশ্বজুড়ে দর্শকদের দৃষ্টি কাড়ছে, ঠিক সেই সময় বক্স অফিসে নিজের আধিপত্যের জানান দিলেন হলিউডের কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলান। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ (The Odyssey) মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি মার্কিন ডলার আয় করে চমক সৃষ্টি করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯০ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, এত বড় একটি আন্তর্জাতিক ক্রীড়া আসর চলাকালেও সিনেমাটির এমন শক্তিশালী উদ্বোধন প্রমাণ করে, নোলানের প্রতি দর্শকদের আস্থা এবং আগ্রহ এখনও তুঙ্গে।

মুক্তির আগেই প্রিভিউ প্রদর্শনী থেকে উত্তর আমেরিকায় সিনেমাটি আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ‘টয় স্টোরি ৫’-এর দখলে, যার প্রিভিউ আয় ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার।

প্রিভিউ থেকেই এমন সাফল্য পাওয়ায় বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সপ্তাহ শেষে সিনেমাটির আয় আরও বড় মাইলফলক স্পর্শ করতে পারে। 

আন্তর্জাতিক বাজারেও দাপট

যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ২ কোটি ২২ লাখ ডলার। বর্তমানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৩ হাজার ৩০০টিরও বেশি প্রেক্ষাগৃহে এবং ২৫ হাজারের বেশি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘দ্য ওডিসি’।

ইউরোপ ও ওশেনিয়ার বাজারেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। ফ্রান্সে প্রায় ৫০ লাখ ডলার, অস্ট্রেলিয়ায় ৩৭ লাখ ডলার এবং ইতালিতে ২৫ লাখ ডলার আয় করেছে। একই সঙ্গে মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও ক্রিস্টোফার নোলানের আগের কয়েকটি সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে নতুন এই ছবি।

বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও দারুণ সূচনা করেছে ‘দ্য ওডিসি’। বাংলাদেশ মুভি রিপোর্ট (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ৩৮ লাখ টাকা আয় করেছে সিনেমাটি, যা চলতি বছরে বাংলাদেশের মাল্টিপ্লেক্স বাজারে অন্যতম সেরা উদ্বোধনী আয়।

শুধু স্টার সিনেপ্লেক্সেই প্রথম দিনে সিনেমাটির ৪৯টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২১টি শো ছিল পুরোপুরি হাউজফুল, আরও তিনটি শো ছিল প্রায় পূর্ণ। সার্বিকভাবে প্রথম দিনের গড় দর্শক উপস্থিতি ছিল ৬৬ শতাংশ।

ভারতের বক্স অফিসেও শক্তিশালী সূচনা করেছে ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম দিনেই দেশটিতে সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা।

সব ভাষা মিলিয়ে সিনেমাটির নিট আয় হয়েছে ১৭ কোটি ৪০ লাখ রুপি। ভারতে সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—এই চার ভাষায় মুক্তি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে মূল ইংরেজি সংস্করণ থেকে, যার পরিমাণ ১৩ কোটি ৭৫ লাখ রুপি।

হোমারের মহাকাব্য থেকে পর্দায়

প্রাচীন গ্রিক কবি হোমার-এর অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডেসিয়াসের নিজ রাজ্য ইথাকা-য় ফেরার দীর্ঘ, বিপদসংকুল ও রোমাঞ্চকর যাত্রাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি।

সিনেমাটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া এবং শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।

নোলানের আগের চলচ্চিত্রগুলোর মতোই ‘দ্য ওডিসি’ও আইম্যাক্সসহ বড় পর্দায় দেখার জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। মুক্তির প্রথম দিনের সাফল্যের পর এখন বিশ্লেষকদের নজর সপ্তাহান্তের আয় এবং ছবিটি কত দ্রুত ১০০ কোটি ডলারের বৈশ্বিক আয়ের পথে এগোয়, সেদিকেই।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By