বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ফাইনালের আগে স্কালোনির নিজ ঘরেই বিভক্তি

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২২ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%98%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে রোববার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ফাইনালে জয় পেলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মুকুটে যুক্ত হবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। তবে মাঠের এই লড়াই স্কালোনির পরিবারেই তৈরি করেছে ভিন্ন এক আবেগঘন পরিস্থিতি।

কারণ, স্কালোনির পরিবারের একটি বড় অংশই স্প্যানিশ। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টিনার এই সফল কোচ জানালেন, এমন হাইভোল্টেজ ম্যাচেও তার স্ত্রী ও সন্তানদের সমর্থন থাকবে আর্জেন্টিনার পক্ষেই।

সংবাদ সম্মেলনের আগে মিক্সড জোনে স্কালোনি বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানরা অবশ্যই আর্জেন্টিনাকে সমর্থন করবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও সে জানে, এই দলের জন্য আমি কতটা পরিশ্রম করি এবং কতটা আবেগ নিয়ে কাজ করি। আর আমার সন্তানরা সেটা আরও ভালোভাবে বোঝে।’

২০০৮ সালে ইতালিয়ান ক্লাব লাৎসিও থেকে ধারে স্প্যানিশ ক্লাব মায়োর্কায় যোগ দেওয়ার পর এলিসা মন্তেরোর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্কালোনির। পরে তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—২০১২ সালে ইয়ান এবং ২০১৬ সালে নোয়াহ। দুজনেরই জন্ম স্পেনের মায়োর্কা দ্বীপে।

জন্মসূত্রে স্প্যানিশ হলেও বাবার প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনার প্রতি তার নিবেদনের কারণেই ইয়ান ও নোয়াহ আকাশি-সাদা শিবিরের সমর্থক। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের উদযাপনেও বাবার পাশে আর্জেন্টিনার জার্সি পরে চ্যাম্পিয়ন দলের সঙ্গে উল্লাস করতে দেখা গেছে তাদের।

অন্যদিকে, স্কালোনির স্ত্রীর পরিবারের সদস্যরা মায়োর্কাতেই বসবাস করেন। স্বাভাবিকভাবেই তাদের সমর্থন থাকবে স্পেনের পক্ষেই। তবে এ নিয়ে কোনো অস্বস্তি নেই আর্জেন্টিনা কোচের।

হাসতে হাসতেই তিনি বলেন, ‘মায়োর্কায় আমাদের আত্মীয়রা নিশ্চয়ই কঠিন এক দ্বিধায় আছেন। আমি বুঝতে পারি, তাদের জন্য পরিস্থিতিটা সহজ নয়। তবে শেষ পর্যন্ত যে ফলই হোক, তারা খুশিই থাকবে।’

এবারের ফাইনালে আর্জেন্টিনা জিতলে নিজেদের ইতিহাসে চতুর্থ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। অন্যদিকে স্পেন জিতলে সেটি হবে তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By