চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। যদিও আগে ওই তারিখকে লক্ষ্য ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে প্রশাসনিক কারণে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হলো—চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিডি২৪লাইভের সঙ্গে একান্ত আলাপকালে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, “শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ফল প্রকাশের সব প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। এখন সচিবালয় থেকে আমাদের গ্রিন সিগন্যাল (চূড়ান্ত অনুমোদন) পেলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।”
ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।”
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল।
তবে বোর্ড চেয়ারম্যান জানান, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে ফল প্রস্তুতের শেষ পর্যায়ের কিছু কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে ২০ জুলাই ফল প্রকাশ করা যাচ্ছে না। তবে বিলম্ব খুব বেশি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
এদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);