শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

স্বনির্ভর দেশগঠনের শপথ নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো “ভেটেরানস বাংলাদেশ”

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%AA%E0%A6%A5 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

দেশ সেবার ব্রত নিয়ে বাংলাদেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাতে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অভিজ্ঞতা, শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমকে জাতীয় উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং মানবিক সেবায় কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে “ভেটেরানস বাংলাদেশ”।

একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসেবে শুক্রবার (১৭ জুলাই ২০২৬ইং) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

সম্পুর্ণ নতুন রুপে এক মিলনমেলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদুত, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি আহসান, বিপি (অব) ।ভেটেরানস বাংলাদেশ এর ‘দেশ গঠনে ভেটেরানদের ভূমিকা’- শীর্ষক বিশেষ আলোচনা সভায় সম্মানিত আহ্বায়ক মেজর আমীন আহমেদে আফসারী (অব) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) আ ক ম জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর (অব.) আব্দুর রাজ্জাক, মেজর (অব.) সিকদার, মেজর (অব.) ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেজর আমীন আহমেদে আফসারী (অব) সংগঠনের সদস্যদের শপথবাক্য পাঠ করান। “ভেটেরানস বাংলাদেশ” মিডিয়া সাব কমিটির সভাপতি মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অব.) শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য একটি ঐক্যবদ্ধ, সম্মানিত, স্বনির্ভর ও কল্যাণমুখী ভেটেরান সমাজ প্রতিষ্ঠা করা, যারা জাতীয় উন্নয়ন, দেশ গঠন ও মানবকল্যাণে ইতিবাচক অবদান রাখবে।

সংগঠনটির নেতারা জানান, ভেটেরানদের মর্যাদা রক্ষা, জীবনমান উন্নয়ন এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভেটেরান কমিউনিটি গড়ে তোলা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত ভেটেরানদের পারস্পরিক ঐক্য জোরদার করা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং দেশের মানুষের সেবায় তাদের জ্ঞান ও নেতৃত্বের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই মিলনমেলায় অংশ নেন বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের ভেটেরান সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By