বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

‘ফুটবল কিছুটা হলেও বুঝি’- মেসির প্রশংসা করার আগে ট্রাম্প

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AC%E0%A7%81%E0%A6%9D%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নিউইয়র্কে ফিফার এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানে তিনি বিশ্বকাপে রেকর্ডসংখ্যক দর্শক উপস্থিতির প্রশংসা করেন এবং আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন।

ইংল্যান্ডের বিপক্ষে মেসির খেলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি মেসির সেই পাসটি দেখেছি, আর ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। তাকে খুব ভালোভাবে মার্ক করে রাখা হয়েছিল। তারপরও হঠাৎ ডান দিকে সরে গিয়ে যে শটটি নিল, সেটি নিখুঁত হওয়ার থেকে মাত্র এক চতুর্থাংশ ইঞ্চি দূরে ছিল। সত্যিই অসাধারণ।”

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও সংক্ষিপ্ত আলাপ করেন ট্রাম্প। তাকে শুভেচ্ছা জানিয়ে ফাইনাল নিয়ে প্রশ্ন করেন এবং বলেন, “তোমরা কি আবার ইতিহাস গড়তে প্রস্তুত?”

এদিকে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেন। বিষয়টি ফিফার স্টেডিয়াম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলোচনায় আসে এবং দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অবস্থান তুলে ধরে ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আর্জেন্টাইন খেলোয়াড়রা তাদের অধিকার প্রয়োগ করেছেন।”



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By