বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২২ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন ও বনলতা ভিউ লিমিটেডের উদ্যোগে পরিচালিত ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি প্রদান-২০২৬ অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

আয়োজকরা জানান, উপজেলার ৪৮টি বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ৭২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। সুপার ট্যালেন্টপুলে নির্বাচিত ৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, ক্যাপ ও নগদ ৫ হাজার টাকা, ট্যালেন্টপুলে ১৫ জনকে সনদপত্র ও নগদ ৪ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ৫৪ জনকে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সুপার ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, শাহীন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়ামিম আক্তার রিমু, পাকুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আফিয়া আনজুম এবং সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, ফাউন্ডেশনের গ্লোবাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন) এবং অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ শিক্ষক, উপজেলা-পৌর বিএনপির নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By