বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ফাইনালের ভেন্যুতেই দুঃসংবাদ, বড় সমস্যায় আর্জেন্টিনা

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

বিশ্বকাপ ফাইনালের আগে অপ্রত্যাশিত এক চ্যালেঞ্জের মুখে পড়েছে আর্জেন্টিনা। নিউইয়র্কে পৌঁছেই ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ ও বায়ুদূষণের সতর্কতার মধ্যে পড়তে হয়েছে লিওনেল মেসিদের। কানাডার ভয়াবহ দাবানলের প্রভাব এখন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতেও।

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের তিন দিন আগে দুই দলই পৌঁছে গেছে নিউইয়র্কে। তবে যাত্রাপথেই ঝামেলায় পড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আটলান্টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় রওনা হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ভারী বৃষ্টির কারণে তাদের চার্টার ফ্লাইট বিলম্বিত হয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৮টার পর উড্ডয়ন করতে পারে দলটি।

নিউইয়র্কে পৌঁছানোর পর আরেকটি বড় সমস্যার মুখোমুখি হন মেসি ও তার সতীর্থরা। বর্তমানে কানাডার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক, নিউ জার্সি ও আশপাশের এলাকাগুলো ঢেকে গেছে এক ধরনের ধূসর কুয়াশায়। পরিস্থিতি এতটাই গুরুতর যে স্থানীয় কর্তৃপক্ষ বায়ুমানের সতর্কতা জারি করেছে।

বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম ধূলিকণার মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া সীমিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং প্রয়োজন হলে এয়ার ফিল্টার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি চালিয়ে যেতে হবে আর্জেন্টিনা ও স্পেনকে। বিশেষ করে শেষ মুহূর্তের অনুশীলন ও শারীরিক প্রস্তুতিতে পরিবেশগত এই সংকট কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার বিকেল থেকে বাতাসের দিক পরিবর্তন হতে পারে। দক্ষিণ দিক থেকে প্রবাহ শুরু হলে ধোঁয়ার ঘনত্ব কমে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ফাইনালের আগে অনুশীলনের জন্য তুলনামূলক ভালো পরিবেশ পেতে পারে দুই দলই।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By