বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১০ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। মানবিক বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান আতিক।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. কে. এম. বদরুল হক শাহীন, গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (মন্টু), গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-এর বেশি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে শিক্ষার উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By