বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ছাত্রশক্তি নেতার প্রশ্ন

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় গড়ে ওঠা আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার দপ্তর সম্পাদক কাজী মেহেরাব তূর্য।

শুক্রবার (১৭ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, ধর্ষণচেষ্টার ঘটনায় গড়ে ওঠা আন্দোলনটি প্রকৃত অর্থে বিচার আদায়ের আন্দোলন ছিল না। তাঁর ভাষ্য, আন্দোলনের লক্ষ্য ছিল প্রক্টরকে অপসারণ করা; সেই লক্ষ্য পূরণ না হওয়া এবং আন্দোলন থেকে কোনো ‘সুবিধা’ না মেলায় আন্দোলন থেমে গেছে।

পোস্টে তিনি লেখেন, “যদি বিচার চাওয়ার আন্দোলনই থাকতো তাহলে তারা এখন নীরব কেন? যখন বুঝলো প্রক্টর ফালাতে পারবে না, এই আন্দোলন থেকে পকেটও গরম হবে না তখন আন্দোলন প্যাকেট করে আবার গায়েব।”

এছাড়া তিনি অভিযোগ করেন, ধর্ষণচেষ্টার ঘটনাটির সুষ্ঠু তদন্ত হলে ক্যাম্পাসের “অনেক মানুষের আসল চেহারা” সামনে চলে আসবে। তিনি এআই-সৃষ্ট ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি, ভিডিও ফুটেজ প্রকাশ নিয়ে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া এবং পরে নির্দিষ্ট সাংবাদিকের মাধ্যমে ফুটেজ প্রকাশের অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের আরেক অংশে কাজী মেহেরাব তূর্য অতীতের ক্যাম্পাস রাজনীতির প্রসঙ্গ টেনে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলনে ছাত্রদল ও শিবির পরিচয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বিঘ্নে আন্দোলন ও রাজনীতি চালিয়ে যেতে পেরেছে। তাঁর দাবি, ওই গোষ্ঠীর প্রতিনিধিরা প্রশাসন ও ছাত্রলীগের সঙ্গে সমঝোতা করে আন্দোলন প্রত্যাহার করতেন।

তিনি আরও লেখেন, “লীগের আমলে কারা সুবিধাভোগী ছিল সেটা বুঝার জন্য লীগের বাহিরে কারা নিজের ব্যানারে ক্যাম্পাসে রাজনীতি করতে পারছে সেটা ঘাটলেই বুঝা যায়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By