বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের পর বাম উরুতে অস্বস্তি অনুভব করায় বৃহস্পতিবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি তরুণ তারকা লামিনে ইয়ামাল।

সেমিফাইনালজুড়ে গতিময় ড্রিবলিংয়ে ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়েকে ভুগিয়েছিলেন ইয়ামাল। তবে ম্যাচ শেষে তার বাম উরুতে অস্বস্তি দেখা দিলে দলের মেডিকেল স্টাফ হোটেলেই চিকিৎসা শুরু করেন। কোচিং স্টাফ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের মাত্র তিন দিন আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত অনুশীলনে মূল দলের সঙ্গে দেখা যায়নি বার্সেলোনার এই উইঙ্গারকে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, বাম উরুতে ব্যান্ডেজ বেঁধে মাঠের পাশে ম্যাট ও ফোম রোলার ব্যবহার করে পুনর্বাসনমূলক অনুশীলন করছেন তিনি। বুট পরলেও মূল দলের সঙ্গে কোনো অনুশীলনে অংশ নেননি।

এদিকে স্পেনের ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও আলাদাভাবে অনুশীলন করেছেন। ফ্রান্সের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি একটি গোল করা পোরো পুরো ম্যাচজুড়ে কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল অলিসেকে সামলাতে গিয়ে শারীরিকভাবে বেশ পরিশ্রম করেন। সেই ক্লান্তি কাটিয়ে উঠতেই তাকে পৃথক অনুশীলন করানো হচ্ছে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ ইয়ামাল ও পোরোর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন। আশা করা হচ্ছে, দুজনই দ্রুত পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন এবং আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By