রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি, নাটোরে আটক ২ ডাকাত

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AF %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%93 %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A8 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু চুরির অভিযোগে কচুরিপানার নিচে প্রায় ৯ ঘণ্টা আত্মগোপন করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি দুই সন্দেহভাজনের। দীর্ঘ তল্লাশি চালিয়ে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) ভোরে ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার নিচে লুকিয়ে পড়ে, অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

এরপর এলাকাবাসী খালটি ঘিরে রেখে টানা প্রায় ৯ ঘণ্টা তল্লাশি চালায়। একপর্যায়ে কচুরিপানার ভেতর থেকে দুই সন্দেহভাজনকে বের করে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয়রা তাদের নিরাপদে আটক রেখে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

স্থানীয় যুবক রাকিব বলেন, ওরা কচুরিপানার নিচে লুকিয়ে থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী খাল ঘিরে রাখায় শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হয়।

তাৎক্ষণিকভাবে আটক দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By