নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে তিনজন সুবিধাভোগী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহ্জাহান কবির হিরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে সুনন্দা সরকার প্রমা বলেন, “সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন এবং পরিবার ও সমাজের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);