মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্রতর, হামলা-পাল্টা হামলায় অস্থির উপসাগর

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%B2

ইরানে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, পাল্টা অভিযানে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা।

বুধবার (১৫ জুলাই) একাধিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার হামলা শেষ হয়েছে। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও উপকূলীয় দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা রাতভর বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক সম্পদে হামলা চালিয়েছে। বাহিনীটির দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি যথেষ্ট বলার আগ পর্যন্ত ইরানের ওপর হামলা চলতেই থাকবে।” তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যৎ হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোও বিবেচনায় রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ কার্যকর করেছে। তবে একই সময়ে ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পূর্বঘোষিত পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে আইআরজিসির দাবি করা হামলা ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By