শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নন্দীগ্রামে গাঁজা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের সাজা 

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%AA %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা এলাকায় গাঁজা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে গাঁজা সেবনের সময় চারজনকে আটক করা হয়।

পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ওমরপুর উত্তরপাড়ার মৃত ছহির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৮)। তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। হাটলাল দিঘীপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবানীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওমরপুর উত্তরপাড়ার মৃত ছহির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৩৮)। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল ও শামীমা আক্তার।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By