বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ২,৪০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A7%A8%E0%A7%AA%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর, দীঘলয়াটা ও কাগুজেআটা বিলে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, গোপালপুর থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানকালে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২,৪০০ (দুই হাজার চারশত) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হওয়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মন্জুরুল মোরশেদ জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকলকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By