শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রয়েছে ইরানের’

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87%E0%A6%93 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে।

সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদমাধ্যম ফারারু-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম বলেন, “যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে তা করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।”

সাক্ষাৎকারে তিনি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন। কানানি মোগাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।

তার ভাষায়, “আমরা শান্তির জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করছি না। আমরা কেবল উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।”

তিনি আরও বলেন, আলোচনার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া এবং ইরানের অবস্থান ও দাবিগুলো আরও জোরালোভাবে উপস্থাপন করা।

কানানি মোগাদ্দামের দাবি, “ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের ব্যাখ্যা দিতেই অংশ নিচ্ছি। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের এজেন্ডায় রয়েছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে আইআরজিসির সাবেক এই কমান্ডারের বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By