বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0

বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ করেছিলেন মাত্র ১৬ দিন আগে। কিন্তু সেই স্বপ্নের রেশ কাটতে না কাটতেই না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার তরুণ মিডফিল্ডার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে নেমেছিলেন মেমেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও প্রথম একাদশে জায়গা পান। সবশেষ ২৫ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন অ্যাডামস।

তবে শেষ ৩২-এর লড়াইয়ে কানাডার বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার মাত্র ১৬ দিনের মাথায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পুরো ফুটবল অঙ্গনে।

জেডেন অ্যাডামসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ফুটবল সম্ভাবনাময় এক উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তার অকাল মৃত্যু পরিবার, সতীর্থ, সমর্থক এবং দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

দক্ষিণ আফ্রিকা ফুটবল খেলোয়াড় ইউনিয়নও এক বিবৃতিতে জানায়, ২০২৬ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করে জেডেন অ্যাডামস গর্ব, সাহস ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো দেশের ফুটবল অঙ্গনের জন্যই এক বড় ক্ষতি।

স্টেলেনবোশের যুব একাডেমি থেকেই ফুটবল ক্যারিয়ার শুরু করেন অ্যাডামস। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার চুক্তি স্বাক্ষর করেন তিনি। স্টেলেনবোশের জার্সিতে ১৩৯টি ম্যাচ খেলেন এবং ২০২৩ সালে কার্লিং নকআউট শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মেমেলোদি সানডাউন্সে।

মাত্র ২৫ বছর বয়সে সম্ভাবনাময় এই ফুটবলারের অকাল মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By