বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নাগরপুরে নদী ভাঙ্গন এলাকার সহায়তা পেল ১৫০ জন

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A7%A7%E0%A7%AB%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী সলিমাবাদ ও চরসলিমাবাদ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন আলেম সমাজ দ্বারা পরিচালিত ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ, নাগরপুর।

শনিবার (১১ জুলাই) সকালে চরসলিমাবাদ বাজারে আয়োজিত ‘সহায়তা প্রদান কর্মসূচি ২৬’-এর আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া একটি জামে মসজিদ পুনঃস্থাপনের জন্যও সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মুফতী মো. জহিরুল ইসলাম ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি মাওলানা আল হেলাল উদ্দিন, সহ-সভাপতি মুফতী শহিদুল ইসলাম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান, আলহাজ মো. মিরাজুল ইসলাম, হুমায়ুন দেওয়ান, মো. আবাবিল, অধ্যক্ষ (অব.) মো. রুহুল আমিন, সাংবাদিক আমজাদ হোসেন রতন, সাংবাদিক ডা.এম.এ.মান্নান, হাফেজ মো. শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙন শুধু মানুষের ঘরবাড়িই কেড়ে নেয় না, বরং তাদের জীবিকা, স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব। তারা সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সহায়তা গ্রহণকারী আব্দুল মতিন বলেন, “নদীভাঙনে আমার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। এই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী আমাদের জন্য অনেক বড় সহায়তা। আল্লাহ ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের চলমান কার্যক্রমের অন্যতম অংশ। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By