শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো সিএনএন

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%8F%E0%A6%A8

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনর্নির্মাণ কার্যক্রমের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে এমন কিছু কার্যক্রম দেখা গেছে, যা জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বিশেষভাবে পারচিন এলাকার একটি স্থাপনার কথা তুলে ধরা হয়েছে। ওই স্থানে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে—এমন বিস্ফোরক উপাদান নিয়ে আগে থেকেই সন্দেহ রয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর এলাকাটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়।

নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস বলেন, ইরান ওই স্থাপনা মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিয়েছে বলে মনে হচ্ছে।

তিনি জানান, হামলায় সৃষ্ট গর্তগুলো ঢেকে দিতে প্রথমে অস্থায়ী আবরণ ব্যবহার করা হয়। কয়েক সপ্তাহ পর সমঝোতা কার্যকর থাকার সময়ই সেগুলো সরিয়ে সেখানে একটি জাল স্থাপন করা হয়। একই এলাকায় কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের মতে, এসব সরঞ্জামের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরায় সংস্কারের পরিকল্পনা করছে। এ ছাড়া পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে টানেলের ভেতরে যানবাহনের চলাচলের চিত্রও পাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By