ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত এলাকায় দায়িত্ব পালন করছে।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় চার লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে ১০ পদাতিক ডিভিশন।
এদিকে, অতিবৃষ্টির কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে বন্যাকবলিত এলাকায় তিনটি সেনা ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, আটকে পড়া মানুষদের উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);