শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ
ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

বন্যাদুর্গতদের জন্য জরুরি অবস্থা ঘোষণার দাবি সারজিস আলমের

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:০২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0

চট্টগ্রামসহ সারা দেশের বন্যাদুর্গতদের সহায়তায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করে বিশেষ বাহিনী মোতায়েনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, আমরা সরকার কে বলতে চাই অতি জরুরি অবস্থা ঘোষণা করে সরকার থেকে শুরু করে মন্ত্রণালয়ের স্পেশাল ফোর্স দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা একসাথে মিলে যদি আমাদের বন্যাদুর্গত ভাইদের পাশে দাঁড়াতে পারি, তাহলে তারা সাহস পাবে। তারা খুব শীঘ্রই তাদের সহায়-সম্বল সবকিছু তৈরি করে, অন্তত একটা স্বাভাবিক জীবন শুরু করতে পারবে।

তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ভাই-বোনেরা বন্যার পানির মধ্যে বসবাস করছে। ঠিকমতো খাবার পাচ্ছে না। থাকার জায়গা বলতে কিছু নেই। বাড়ি ঘর, গবাদি পশু, সামান্য ব্যবসার অবলম্বন থেকে শুরু করে রাতে ঘুমানোর আশ্রয়স্থল সবকিছু তাদের পানিতে ভেসে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করতে চাই আমাদের এই বাংলাদেশকে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে।

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে এই এনসিপি নেতা বলেন, ২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশের বিগত দিনের সকল নির্যাতন,অপকর্ম আর মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয় স্থল হয়ে উঠবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে আবারও দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত-গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো। কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো। কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো। কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো।

বক্তব্য শেষে সারা দেশের বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এর আগে নাটোর শহরের উত্তরা সুপার মার্কেটের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ।

‎সমাবেশে আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নাটোর জেলার আহ্বায়ক আব্দুল মান্নাফ প্রমুখ।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By