শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

জয়পুরহাটে বদলির দুই মাস পরও আগের কর্মস্থলে দুই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8

সরকারি আদেশ অনুযায়ী, গত ১৪ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। অন্যথায় ওই দিন থেকেই আগের কর্মস্থল থেকে ‘তাৎক্ষণিকভাবে অবমুক্ত’ বলে গণ্য হওয়ার কথা। কিন্তু সেই সময়সীমার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার দুই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এখনো তাঁদের আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন। এ নিয়ে দাপ্তরিক কাজে দেখা দিয়েছে নানা জটিলতা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ মে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) তাসনুভা নাশতারান স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের আটজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে পাঁচবিবি উপজেলার পিআইও আবু বক্কার সিদ্দিককে ক্ষেতলাল উপজেলায় এবং ক্ষেতলাল উপজেলার পিআইও ওবায়দুল হককে পাঁচবিবি উপজেলায় বদলি করা হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে আদেশ জারির দুই মাস পরও বদলি কার্যকর হয়নি। আবু বক্কার সিদ্দিক এখনো পাঁচবিবি উপজেলায় এবং ওবায়দুল হক ক্ষেতলাল উপজেলায় দায়িত্ব পালন করছেন। তাঁরা কীভাবে এখনো আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন, সে প্রশ্ন উঠেছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বলেন, সরকারি আদেশ নির্ধারিত সময়ের পরও বাস্তবায়ন না হওয়া প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহির প্রশ্ন তোলে। সরকারি আদেশে উল্লিখিত শর্ত বাস্তবে কার্যকর না হলে প্রশাসনিক নির্দেশনার কার্যকারিতা নিয়েও জনমনে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক।

এ বিষয়ে পিআইও আবু বক্কার সিদ্দিক গণমাধ্যমকে বলেন, “বদলির আদেশ হয়েছে। কিন্তু আমাকে অবমুক্ত করার বিষয়টি জেলা নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে হবে। জুন মাসে কয়েকটি প্রকল্পের বরাদ্দ ও সমাপনী কাজ ছিল। আশা করছি, দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে পারব।”

একই কথা বলেছেন ক্ষেতালের পিআইও ওবায়দুল হকও। এ বিষয়ে জয়পুরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বদলির আদেশ বহাল আছে। কিছু প্রশাসনিক প্রক্রিয়া আছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে দ্রুত তাঁদের বদলি করা কর্মস্থলে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By