শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের আত্মহত্যা

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%9D%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AA %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাগজানা রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আগে আশরাফুল তার সাইকেলটি পাশে রেখে স্টেশনের উপর বসে মোবাইলে কথা বলছিলেন এবং কিছু লিখছিলেন।

আত্মহত্যার কিছুক্ষণ আগে আশরাফুল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সাথে না নিলে রেখে যেও।” তিনি পরিবারের কাছে অনুরোধ করেন, তার রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ শোধ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে আশরাফুলের বনিবনা হচ্ছিল না। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। ছেলেকে আশরাফুল খুব আদর করতেন বলে জানান স্বজনরা।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By