বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

ইরানের উত্তরাঞ্চলে চীন ও রাশিয়ার সঙ্গে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি সেতুতে যুক্তরাষ্ট্র ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গোলেস্তান প্রদেশের ওগতাই খান (Ogtay Khan) রেলসেতুতে এ হামলা চালানো হয়। সেতুটি চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে বলা হয়, সকালে চালানো এ হামলায় সেতুটিকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর ফলে রাজধানী তেহরান থেকে উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদগামী রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর তেহরান-মাশহাদ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ইরানের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতকারী দল পাঠানো হয়েছে এবং আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি ইরানের হুমকি মোকাবিলায় দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করতে অতিরিক্ত হামলা চালানো হয়েছে। তবে ওই বিবৃতিতে নির্দিষ্ট করে ওগতাই খান রেলসেতুতে হামলার বিষয়টি উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমঝোতা “শেষ” বলে ঘোষণা দেওয়ার পর দুই দেশের মধ্যে আবারও সামরিক উত্তেজনা শুরু হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি, ফার্স নিউজ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By