বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আওয়ামী লীগের ভূমিকা এখন জামায়াতই পালন করছে: রাশেদ খান

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
%E0%A6%86 %E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে অতীতে আক্রান্ত হওয়ার একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের লোকজন নেতিবাচকভাবে প্রচার করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খান বলেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হওয়ার ছবিকে এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেকেই তাকে ফোন ও বার্তা দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এ কারণেই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন বলে জানান।

তিনি আরও দাবি করেন, যারা এখন এ ধরনের প্রচারণা চালাচ্ছেন, তারা অতীতে প্রকাশ্যে রাজপথে ছিলেন না। অথচ তিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

একই পোস্টে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, “আওয়ামী লীগের প্রয়োজন নেই, কারণ জামায়াতই এখন সেই ভূমিকা পালন করছে।” আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র অনুসরণ করার জন্য জামায়াতকে ব্যঙ্গাত্মকভাবে ‘ধন্যবাদ’ জানিয়ে তিনি মন্তব্য করেন, “অন্তত এই যাত্রায় তারা আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছে।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By