বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বিদ্যুৎহীন প্রায় ৬৭ হাজার গ্রাহক

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AC%E0%A7%AD %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%95

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনটিতে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। যদিও আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট, তবুও এতে ৬ নম্বর ফিডারসহ অন্যান্য ফিডারের সংযোগ, বিভিন্ন বৈদ্যুতিক তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পুড়ে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও বরগুনা জোনাল অফিস জানায়, খেজুরতলা গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডের পর পুরো সিস্টেমের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। ফলে সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “আমরা রাতে অফিসেই ছিলাম। হঠাৎ বিকট একটি শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে স্থাপন করতে হবে। সব যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, “রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব না হলেও আগামী মঙ্গলবার সকালের মধ্যে চালু করার সর্বোচ্চ চেষ্টা করছি।” অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, “এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।”



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By