বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

আবারও হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী দীপিকা

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:১২ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হলেও এরপর থেকেই বারবার শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে তার দ্বিতীয় দফার ইমিউনোথেরাপি চলছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের মে-জুন মাসে দীপিকার যকৃতে টেনিস বলের সমান একটি টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণের পর কিছুটা সুস্থ হলেও নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে তাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম জানান, দ্বিতীয় ইমিউনোথেরাপির জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে দীপিকাকে। এ বিষয়ে দীপিকা বলেন, ‘এটা এখন যেন আমার জীবনের নিয়মিত রুটিন হয়ে গেছে। প্রতি ২০-২১ দিন পরপরই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’

শোয়েব জানান, সম্প্রতি দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দেওয়ায় তাকে আইভি ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অতিরিক্ত ঝিমুনিভাব দেখা দেওয়ায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

অন্যদিকে, নিজের অসুস্থতার প্রভাব ছেলে রুহানের ওপরও পড়ছে বলে জানিয়েছেন দীপিকা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বাভাবিক পারিবারিক পরিবেশ না পাওয়া এবং বারবার হাসপাতালে যাওয়া-আসার কারণে ছেলে আগের চেয়ে বেশি আবেগপ্রবণ ও একাকিত্বে ভুগছে।

দীপিকা কক্কর শুরু থেকেই নিজের অসুস্থতা নিয়ে খোলামেলা কথা বলে আসছেন। তিনি জানান, চিকিৎসা ও শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় ছেলেকে প্রয়োজনমতো সময় দিতে পারেন না। ফলে আগের মতো স্বাভাবিক জীবনযাপন এখন তার জন্য সম্ভব হচ্ছে না।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By