সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে বাংলাদেশের শায়খ

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%96

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১২তম ইমাম আল-শাতিবি আন্তর্জাতিক পবিত্র কুরআন হিফজ ও দশ কিরাআত প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাফেজে কুরআন, কিরাআত বিশারদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা কুরআনচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসর হিসেবে বিবেচিত হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তারা পবিত্র কুরআনের হিফজ ও দশ কিরাআতে নিজেদের দক্ষতা উপস্থাপন করছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুররা ও কিরাআত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল প্রতিযোগীদের মূল্যায়নের দায়িত্ব পালন করছে।

এবারের বিচারক প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করার সুযোগকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিচারক প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ড. আহমদ ঈসা আল-মাসরাওয়ী, হাফিজ উসমান শাহিন, ড. আহমদ আল-কুদাহ, হাসান আবু আল-নার, আবদুল করিম বিন জাকারিয়া, আবদুল মুনইম আল-মাকসাবি, খাদের বাহি, আহমদ মাবরুক এবং আবদুর রুকন আল-সুসি।

প্রতিযোগিতার সফলতা, আন্তরিকতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী বলেন, এই আয়োজন যেন কুরআনের খেদমতকে আরও সমৃদ্ধ করে, হাফেজ ও কিরাআত বিশারদদের মর্যাদা বৃদ্ধি করে এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ ও ঐক্যের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন কুরআন বিশারদের বিচারক হিসেবে অন্তর্ভুক্তি দেশের জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের কুরআন শিক্ষা, হিফজ ও কিরাআতের ঐতিহ্য ও সুনাম আরও একবার স্বীকৃতি পেল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By