শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভারতের তামিলনাড়ু থেকে ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটে ফেরত পাঠালো ভারত

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%81 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A7%AB%E0%A7%A6 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার সময় ভারত-বাংলাদেশ “দুই দেশের মোহনা” বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা।

ভারতের প্রশাসনিক ও সীমান্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এসব বাংলাদেশি নাগরিককে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের প্রত্যাবাসনের নির্দেশ জারি করা হয়।

গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়াগামী ট্রেনে পশ্চিমবঙ্গে আনা হয়। পরে পেট্রাপোল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তরের পর দুই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকা অনুযায়ী প্রত্যাবাসন হওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত তারা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায় এবং তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দেখা যায়।

প্রাপ্ত তালিকায় দেখা যায়, প্রত্যাবাসন হওয়া ব্যক্তিদের বেশিরভাগই যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রত্যেকের নামে পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করেছে ভারতীয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত অনুমোদনের ভিত্তিতেই তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর বাংলাদেশি সংস্থাগুলো তাদের পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই করছে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে থানায় নিয়ে আসা হবে। পরে, স্থানীয় বিভিন্ন এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করবে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানিয়েছেন, দেশে ফেরত আসারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিল। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে আটক হয়। তারা ২ থেকে ৫ বছর সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরেছে। ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে তাদের সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন ও রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করবে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

প্রত্যাবাসন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আব্দুল হাকিমের ছেলে মাজহারুল ইসলাম, সবুর আলীর মেয়ে লিপি আক্তার সুমি, আলী আহাম্মেদের ছেলে আমিন, আমিনুল ইসলামের ছেলে নজমুল হোসেন, আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম, আব্দুল মজিদের ছেলে রইস উদ্দিন, শহীদ আলীর ছেলে ফারহাদ আলী, আনোয়ার হোসেনের ছেলে রাসেল, উম্মতের ছেলে সোপান, মোজিদ মিয়ার মেয়ে মাফিয়া বেগম (সনি শেখ), আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আফসার আলী মৃধা, আব্দুল গণির ছেলে জাকির হোসেন মিঠু, মতালেব হোসেনের ছেলে নজরুল ইসলাম, শামছুদ্দিন গাজীর ছেলে রফিক গাজী, মেইন উদ্দিন প্রধানের ছেলে ইয়াসিন মিয়া, জয়রুল ইসলামের মেয়ে নুপুর খাতুন, আবু বক্করের ছেলে জনি, আব্দুল জলিলের ছেলে সোহেল, এ. কুদ্দুসের ছেলে আলাউদ্দিন, মৃত মিজানের ছেলে আলামিন (কামাল), মৃত আব্দুল গণির ছেলে উজ্জ্বল মিয়া, কালু হাওলাদারের ছেলে হালিম, আকবর হোসেনের ছেলে ইব্রাহিম, আবু তালেবের ছেলে আবু ঈসা, সিদ্দিক আলীর ছেলে সোপান আলী, মৃত ফরিদের ছেলে হৃদয়, আন্নার হোসেনের ছেলে সজিব হোসেন, জয়নাল আবদিনের ছেলে শরীফ হোসেন, শামসুল হক আকন্দের ছেলে আবু সামা আকন্দরাজ, সিরাজের ছেলে মিজান, হোসেন আলীর ছেলে কাশেম, সরোয়ার মোল্লা ওরফে সায়েয়র শেখের ছেলে রাজিব মোল্লা (রাজিব শেখ), জয়নাল মোল্লার ছেলে হানিফ ইসলাম (হানিফ গাজী), রুস্তম আলী মোল্লার ছেলে মাহমুদ, আব্দুল জলিল শেখের ছেলে আসরাফুল ইসলাম, সাইফুল ইসলামের ছেলে শাকিল ভূঁইয়া, ইউনুস শেখের ছেলে শাকিল হোসেন, সিদ্দিকুর রহমানের ছেলে সুমন মিয়া, হারিসমালের ছেলে শাহীন মিয়া, মুকুল হোসেনের ছেলে রহমত উল্লাহ, আবু বক্করের ছেলে ফিরোজ মোহাম্মদ, আলী আকবরের ছেলে পান্না, আব্দুল সোবহান গাজীর ছেলে মেরাজ হোসেন গাজী, মোহাম্মদ পান্নার ছেলে মোহাম্মদ মহিন, সোলাইমান হাওলাদের মেয়ে ফাতেমা বেগম, পান্না হাওলাদারের মেয়ে সালমা বেগম, দেওয়ার হাওলাদারের ছেলে সলেমান হাওলাদার, ফজল খানের মেয়ে ফাহিমা বেগম, আকমলের ছেলে মহররম আলী ও মোবারক মোল্লার ছেলে মামুন মিয়া।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By