বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

পুকুরে ডুবে একসঙ্গে নিভে গেল আপন দুই বোনের প্রাণ

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87 %E0%A7%A9 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই আপন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই/২৬) দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।নিহত দুই শিশু হলো ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে রিয়া মনি (৬) ও ইলমা (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে খেলছিল দুই বোন। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে বড় বোন রিয়া মনিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ সময় ছোট বোন ইলমাকে খুঁজে পাওয়া না গেলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।দীর্ঘ তল্লাশির পর বিকেলে পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করা হয়।একসঙ্গে দুই শিশুকন্যার মৃত্যুতে বীর পশ্চিমপাড়া গ্রামে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রতিবেশীরাও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন,“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের দাবি,শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By