বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ভক্তদের বড় ‘সুখবর’ দিলেন ব্রাজিল কোচ

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E2%80%98%E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9A

ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির সংবাদ দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে ওঠা উইঙ্গার রাফিনহা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে কিছু সময় মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

হাইতির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফিনহা। শুক্রবার তিনি অনুশীলনে ফিরেছেন। তবে আনচেলত্তি জানিয়েছেন, তিনি এখনও শুরুর একাদশে খেলার মতো পুরোপুরি ফিট নন। তা সত্ত্বেও বদলি হিসেবে মাঠে নেমে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “রাফিনহা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার এবং কিছু সময় খেলার অবস্থায় রয়েছে। সে খুব দ্রুত সেরে উঠেছে, যা আমাদের জন্য দারুণ সুখবর। কারণ দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

অন্যদিকে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে নরওয়ের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে।

পাকেতার অনুপস্থিতি নিয়ে আনচেলত্তি বলেন, “আমাদের দলে পাকেতার মতো আর কোনো খেলোয়াড় নেই। তাই তার জায়গা সরাসরি পূরণ করা সম্ভব নয়। আমাদের অন্য ধরনের সমাধান খুঁজতে হবে। দানিলো, গ্যাব্রিয়েল, মাতেউস কুনিয়া কিংবা এদেরসন—প্রত্যেকের খেলার ধরন আলাদা।”

তিনি আরও জানান, প্রতিপক্ষের শক্তি ও নিজেদের কৌশল বিবেচনা করেই একাদশ নির্বাচন করা হবে।

এদিকে নরওয়ের সবচেয়ে বড় ভরসা তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার গতি, শক্তি ও গোল করার দক্ষতা নিয়ে সতর্ক ব্রাজিল শিবির।

হালান্ডকে নিয়ে আনচেলত্তি বলেন, “তাকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের তাকে নিয়ে আলাদা করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তারা অনেকবার তার বিপক্ষে খেলেছে। তবে অবশ্যই তার বৈশিষ্ট্য মাথায় রেখেই আমরা ম্যাচের প্রস্তুতি নিচ্ছি, কারণ সে অত্যন্ত বিপজ্জনক একজন ফরোয়ার্ড।”

রাফিনহার ফেরার সম্ভাবনায় আত্মবিশ্বাসী ব্রাজিল এখন নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By