বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
গত ২৮ জুন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করে আসছিল। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের যেকোনো ইলেকট্রনিক্স বা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদিত স্ট্যান্ডার্ড মার্ক যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন। এছাড়া ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ এবং ডিএমআই, বিএসটিআই ঢাকার পরিদর্শক (মেট্রোলজি) মো. নূরুল ইসলাম অভিযানে অংশ নেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);