মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

জামায়াত-শিবিরের টিকে থাকার স্বার্থেও বিএনপির ক্ষমতায় থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

রোববার (৫ জুলাই) সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সরকারি দপ্তরে ব্যবহার করা হচ্ছে না। তার ভাষায়, এটাই রাষ্ট্রের পুনর্গঠন এবং পরিবর্তনের প্রতিফলন।

তিনি দাবি করেন, জনগণ যে ধরনের পরিবর্তন প্রত্যাশা করে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই এগোচ্ছেন। কিছুটা সময় ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাড়ে চার মাসের সরকার ইতোমধ্যেই কথার সঙ্গে কাজের মিল দেখিয়েছে এবং স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, পারস্পরিক সংঘাতে রাষ্ট্রের কোনো উপকার হবে না। বিএনপি ব্যর্থ হলে অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার মতে, বিরোধী দলগুলোর আরও ১০ থেকে ১৫ বছর বিরোধী রাজনীতিতে থেকে নিজেদের প্রস্তুত করা উচিত।

তিনি আরও বলেন, ক্ষমতার প্রতিযোগিতায় রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরলে সব বিরোধী রাজনৈতিক শক্তিকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, “আওয়ামী লীগ ফিরে এলে জামায়াতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই জামায়াত-শিবিরের বাঁচার স্বার্থেও বিএনপির ক্ষমতায় থাকা প্রয়োজন।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By