মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কালিগঙ্গা ও যমুনায় জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%AF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF

টাঙ্গাইলের নাগরপুরে কালিগঙ্গা ও যমুনা নদীতে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধের কাজ আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শনিবার বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খণ্ড, বাক কাটারী, ছিটকিবাড়ী দক্ষিণ খণ্ড ও ছিটকিবাড়ী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

এলাকাবাসী সাংসদকে জানান, আরও কিছু এলাকায় জিও ব্যাগ ফেললে জনগণ আরও উপকৃত হতো। উপস্থিত জনগণকে আশ্বস্ত করে রবিউল আওয়াল (এমপি) বলেন, বর্তমানে চারটি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আরও কিছু ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবেন। তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নদীপাড়ের মানুষ।

স্থানীয় মাইন উদ্দিন (৬০) বলেন, “গত ১৬-১৭ বছর আমরা কিছুই পাইনি। প্রতি বছরই আমাদের বাড়িঘর সরাতে হয় এই নদীভাঙনের কারণে। এ বছর নদীভাঙনের শুরুতেই জিও ব্যাগ ফেলায় আশা করছি কিছুটা হলেও নদীভাঙন থেকে রক্ষা পাব। তবে আমাদের এখানে স্থায়ী বাঁধ দরকার।”

পরিশেষে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “বিএনপি সরকার এই নদীতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করবে – ইনশাআল্লাহ।” এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সহ-সভাপতি জিল্লুর রহিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By