রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও স্বর্ণকার গ্রেপ্তার, গলিত স্বর্ণ উদ্ধার

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%83%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AB %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%93 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য এবং ডাকাতির মালামাল কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ৮ জুন রাতে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের (৫৪) বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

আজ রবিবার (৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা একদল ডাকাত ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে হুমকি দিয়ে সালাহ উদ্দীন খাঁনের দুই হাত পিছনে বেঁধে ফেলে। হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় সালাহ উদ্দীন খাঁন ও তাঁর ছেলে আশিকুর রহমানকে গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় সালাহ উদ্দীন খাঁন বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি), সিসিআইসি এবং নড়াগাতী থানার একাধিক টিম অভিযান শুরু করে।

গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ডাকাত ও ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জাকির মোল্লা জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্লা (৪২), সরজিৎ কর (৪৫)।

খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীয়ার চর (মধ্যপাড়া) গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে জাকির মোল্লা জেকের আলী পেশায় মিস্ত্রি। তাঁর নামে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় ২টি ডাকাতি ও ৩টি চুরির মামলা রয়েছে।

নড়াগাতী থানার কলাবাড়ীয়া (তালুকদার পাড়া) গ্রামের সামসুল হক তালুকদারের ছেলে জাকির হোসেন তালুকদার কাটাপ্পা পেশায় শ্রমিক। তাঁর নামে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জে ৩টি ডাকাতি, ১টি চুরির মামলা রয়েছে।

কালিয়া থানার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে পারভেজ মৃধা দারোগা পেশায় শ্রমিক। তাঁর নামে খুলনা, গোপালগঞ্জ জেলায় ৩টি ডাকাতি মামলা, ১টি চুরির মামলা রয়েছে।

কালিয়া থানার বাবরাহা হালসা ইউনিয়নের শুক্তগ্রামের সিয়ার উদ্দিন খাঁনের ছেলে মফিজ খাঁ পেশায় মিস্ত্রি। তাঁর নামে নড়াইল ও গোপালগঞ্জ জেলায় ২টি ডাকাতি, ১টি চুরির মামলা রয়েছে।

খুলনা জেলার তেরখাদা থানার নালিযা চর গ্রামের কামাল মোল্লার ছেলে দীন ইসলাম মোল্লা পেশায় মাটি কাটা শ্রমিক।

খুলনা জেলার রূপসা থানার আইচগাতি কামার পাড়া ১ নম্বর ওয়ার্ডের মৃত ভূষণ করের ছেলে সরজিৎ কর পেশায় স্বর্ণকার।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By