মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ফুটপাতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল : সেই বিএনপি নেতা মঞ্জু আটক 

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মনজুর আলম মঞ্জু নামে এক স্থানীয় বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মঞ্জু চসিক ২৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন৷

সিএমপি’র হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফুটপাতে ব্যবসা করা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে এক ব্যক্তি টাকা সংগ্রহ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ওই ব্যক্তিকে মঞ্জু হিসেবে শনাক্ত করেন এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তোলেন।

হালিশহর থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভাইরাল ভিডিওটির সত্যতা, অর্থ সংগ্রহের উদ্দেশ্য এবং এটি নিয়মিত চাঁদাবাজির অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত মঞ্জু বছর খানেক আগে এলপিজি গ্যাসের বোতলে পানি ভরে ওজন কারচুপির অভিযোগেও অভিযুক্ত হয়েছিলেন৷

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By