মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

নন্দীগ্রামে গরুবাহী ভটভটি-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%97%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%AD%E0%A6%9F%E0%A6%AD%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটির সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের ভগবান পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার কুরশুন গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৭০) বাইসাইকেলযোগে ভগবান পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। একই সঙ্গে ভটভটির ধাক্কায় বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী শফিকুল ইসলাম এবং ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী নাটোর জেলার সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া গ্রামের বাসিন্দা আক্তারুল ইসলাম (৪০) মারা যান। ভটভটিতে থাকা গরু ব্যবসায়ীরা আটটি গরু কিনে দুপচাঁচিয়া উপজেলা থেকে নন্দীগ্রাম উপজেলার দিকে আসছিলেন। পথে ভগবান পুকুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By