রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। শনিবার (৪ জুলাই/২৬) দুপুরে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় প্রস্তাবিত স্থান দুটি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে পরিচালিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিমুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম। পরিদর্শনকালে সম্ভাব্য স্থান দুটির যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা, ভূমি ব্যবস্থাপনা, সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য এবং অনুন্নত এলাকার উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেটসংলগ্ন দুটি স্থানে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতি অনুসরণ করেই প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের পাশাপাশি ওই এলাকায় একটি পার্ক ও নিরাময় কেন্দ্র গড়ে তোলার উদ্যোগও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে অনুন্নত এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমানেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে। সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি প্রতিষ্ঠিত হলে ময়মনসিংহ অঞ্চলের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে এ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By